যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

৩০ মার্চ ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বাড়ির ওপর একটি ছোট  বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ভবনে থাকা পরিবারের কোনো ক্ষতি না হলেও বিমানে থাকা সব আরোহী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আইওয়া থেকে উড্ডয়ন করা বিমানটি মিনেসোটার ব্রুকলিন পার্ক শহরতলির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। 

রবিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি। 

এ বিষয়ে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে জানিয়েছেন, বিমানের যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। তবে বাড়ির ভেতরে থাকা কোনো বাসিন্দার হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে,  দুর্ঘটনার কারণ এখনও অজানা। রবিবার ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।  

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬