ঈদের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে

২৯ মার্চ ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM

© সংগৃহীত

জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি পবিত্র শাওয়াল মাসের চাঁদ। ফলে দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের বরাতে ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম অন্তরা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের ১ তারিখ পড়বে আগামী সোমবার ৩১ মার্চ। শনিবার ধর্ম মন্ত্রণালয়ে ইসবাতের (চাঁদ দেখা কমিটি) বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে। সে হিসেবে কালও রোজা থাকবে।

এদিকে, বাংলাদেশে রবিবার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার (২৯ মার্চ) জানিয়েছে, বাংলাদেশে রবিবার চাঁদ দেখা যাবে। আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

যে কারণে দিল্লি গিয়েছিলেন উপদেষ্টা ড. জাহেদ উর রহমান
  • ১৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য গতি: আশার আলো দেখছে এশিয়ার ফুটবল
  • ১৫ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ১৫ জুন ২০২৬
সরকারি বইসহ পিকআপ জব্দ, মাদ্রাসা সুপার পলাতক
  • ১৫ জুন ২০২৬
শিকার হয়েছিলেন মানব পাচারের, জানেন না মা-বাবার পরিচয়ও, সেই …
  • ১৫ জুন ২০২৬
ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬
  • ১৫ জুন ২০২৬
×