সাবমেরিন বিস্ফোরিত হয়ে ছয়জনের মৃত্যু

২৭ মার্চ ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
সাবমেরিন

সাবমেরিন © সংগৃহীত

মিসরের লোহিত সাগরে সিনবাদ নামের একটি পর্যটকবাহী সাবমেরিন বিস্ফোরিত হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ সাবমেরিনটিতে রাশিয়ান পর্যটকরা ছিলেন। যার ভেতর শিশুও ছিল। এটি উপকূলীয় শহর হুরঘাদার প্রবাল প্রাচীর দেখাতে পর্যটকদের নিয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই এটি বিস্ফোরিত হয়ে উপকূল থেকে এক কিলোমিটার দূরে ডুবে যায়।

দুর্ঘটনার সময় সাবমেরিনট ৪৫ জন যাত্রী ও অন্যান্য ক্রুদের বহন করছিল। যার মধ্যে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ২৯ জনকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

কায়রোতে অবিস্থত রাশিয়ার দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, বিবলিও গ্লোবাস ইজিপ্ট ট্র্যুর নামে একটি সংস্থা সাবমেরিনটি পরিচালনা করত। দুর্ঘটনার সময় এটিতে তাদের ৪৫ জন নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করা হয়। রুশ দূতাবাস অবশ্য চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

যে সংস্থাটি সাবমেরিনটি পরিচালনা করত সেটির একটি বিজ্ঞাপনে বলা আছে, তাদের সাবমেরিনে পর্যটকদের জন্য ৪৪টি আসন রয়েছে। এছাড়া এটিতে পাইলটদের জন্য দুটি আসন রয়েছে। বিজ্ঞাপনে আরও বলা আছে, না ভিজেই লোহিত সাগরের নিচের দৃশ্য অবলোকন করা যাবে তাদের সাবমেরিনের মাধ্যমে। যেটিতে রয়েছে স্বচ্ছ জানালা। এছাড়া বিশ্বে বিনোদনের জন্য নির্মিত যে ১৪টি সাবমেরিন রয়েছে, সেটির দুটি তাদের কাছে রয়েছে বলেও এক বিজ্ঞাপনে জানিয়েছিল এ সংস্থাটি

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950