ভূগর্ভস্থ আরেকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান

২৭ মার্চ ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৯ PM
সামরিক সক্ষমতা উন্নতি করে যাচ্ছে ইরান

সামরিক সক্ষমতা উন্নতি করে যাচ্ছে ইরান © সংগৃহীত

ইসরায়েল ও যেক্ররাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে নিজেদের সামরিক সক্ষমতা উন্নতি করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুসলিম দেশ ইরান। এ ধারাবাহিকতায় দেশটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের উন্মোচন করেছে। মঙ্গলবার (২৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে দেশটির বৃহত্তম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে অন্যতম এ শহর উন্মোচন করা হয়।

এটি আইআরজিসির মহাকাশ বাহিনীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে ‘এমাদ’, ‘সেজিল’, ‘কদর এইচ’, ‘খেইবার শেকান’ ও ‘হাজ কাসেম’-এর মতো হাজার হাজার নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র।

ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচনকালে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি ও আইআরজিসি এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেকে চাকরি, পদ ৪০, আবেদন এসএসসি পাসেই

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে জেনারেল বাঘেরি ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের অগ্রগতি, উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পথ অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘ট্রু-প্রমিজ-১ ও ২-এর সফল অভিযানের পর আমরা জানি শত্রুর ক্ষতি এবং দুর্বলতা কোথায়। আমরা সেই পয়েন্টগুলোয় আঘাত হানার জন্য আমাদের লৌহমুষ্টিকে আরও বেশি শক্তিশালী করব।’

মেজর জেনারেল বাকেরি আরও বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির হার শত্রুদের দুর্বলতা মেরামতের গতির চেয়ে অনেক দ্রুত। সুতরাং শত্রুরা অবশ্যই পিছিয়ে থাকবে। 
খবর তেহরান টাইমস

ট্যাগ: ইরান
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950