আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে ‘মেরাচি’র বিজ্ঞাপন, বিতর্কের ঝড়

২৬ মার্চ ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
মেরাচি’র বিজ্ঞাপন

মেরাচি’র বিজ্ঞাপন © সংগৃহীত

ইসলামি পোশাক ব্র্যান্ড ‘মেরাচি’র একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ফ্রান্সে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনটিতে দেখা যায়, আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো। বিষয়টি নিয়ে ফ্রান্সের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সানডে টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে স্কুল ও সরকারি প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ থাকায় বিজ্ঞাপনটি জাতীয় টেলিভিশন ও রেডিওতে কঠোর সমালোচনার মুখে পড়েছে।

ফরাসি সংবাদ চ্যানেল বিএফএম-এর বিশ্লেষক লরেন্ট নিউম্যান মন্তব্য করেছেন, “ফ্রান্সে হিজাব কেবল স্কুলে নিষিদ্ধ, কিন্তু ‘মেরাচি’ দাবি করছে যে তাদের ফ্যাশনে ধর্মীয় সংযোগ নেই—এটি একেবারেই সত্য নয়।”

অন্যদিকে, লে পয়েন্ত ম্যাগাজিন-এর সম্পাদক জেরালদিন ভোসনার আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই বিজ্ঞাপন ফ্রান্সে বিভেদ সৃষ্টি করতে পারে। মেরাচি যেন বোঝাতে চাইছে যে যারা হিজাব পরে না, তারা বিনয়ী নয়। এটি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর।”

বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে কেউ এটিকে ব্যক্তিস্বাধীনতার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী বলে মনে করছেন।

ট্যাগ: ফ্রান্স
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৭ সেপ্টেম্বর পর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
দফায় দফায় সংঘর্ষ, ইবির ফুটবল টুর্নামেন্ট স্থগিত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬