৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

২৫ মার্চ ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত নিউজিল্যান্ড। মঙ্গলবার (২৫ মার্চ) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এ তথ্য জানায় দ্য স্ট্রেইটস টাইমস।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ২.৪৩ মিনিটে (সিঙ্গাপুর সময় সকাল ৯.৪৩ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে।

মূল ভূখণ্ড রিভারটন থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত কম্পনটি প্রাথমিকভাবে ৭.০ মাত্রার একটি ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল। তবে আঘাত হানার সময় এর মাত্রা হ্রাস পায়।

হনোলুলু-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন ২ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক গবেষণাপত্র প্রতিযোগিতায় সেরা রুয়েট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য, দেখুন তালিকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬