সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

২৪ মার্চ ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে সৌদি পুলিশ

এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে সৌদি পুলিশ © সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার (২২ মার্চ) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট।

এতে বলা হয়েছে, গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৭ হাজার ৮৮৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২৪৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫৫৩ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৯ শতাংশ, ইয়েমেনি ২৮ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্যদের নৈতিক স্খলনের কি সীমা নেই?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬