দুই বছর চাকরি করেই আজীবন পেনশন পাবেন তরুণ

২২ মার্চ ২০২৫, ১০:০৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
পাভেল স্টেপচেঙ্কো

পাভেল স্টেপচেঙ্কো © সংগৃহীত

অবসরগ্রহণ সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গেই সম্পর্কিত। যদিও আজকাল অনেকেই তাড়াতাড়ি অবসর নিতে চান। তবে ৪০ বছর বয়সের আগে তা খুব কমই হয়। বেশ কিছু বছর চাকরি, উপার্জনের পর সাধারণত অবসরের চিন্তাভাবনা শুরু হয়। কিন্তু মাত্র ২৩ বছর বয়সে অবসর নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাশিয়ার এক যুবক।

রুশ তরুণ পাভেল স্টেপচেঙ্কো এমন এক বয়সে অবসর নিচ্ছেন, যখন বেশির ভাগ মানুষই তাদের চাকরিজীবন শুরু করেন।

আরও অবাক করার বিষয় হলো, পাভেল অবসরকালীন সব সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে আজীবন পেনশনের সুবিধাও রয়েছে। বিভিন্ন দেশি-বিদেশি সংবাদপত্র্রের শিরোনামে এসেছে এই ঘটনাটি। পাভেলের এই কৃতিত্ব রাশিয়ার জাতীয় রেকর্ডে স্থান করে নিয়েছে। কারণ এর আগে কেউ এত কম বয়সে অবসর নেননি।

‘অডিট সেন্ট্রালে’র একটি প্রতিবেদন অনুসারে, পাভেল স্টেপচেঙ্কো ১৬ বছর বয়সে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। পাঁচ বছর পড়াশোনার পর ২১ বছর বয়সে তিনি এর একটি বিভাগে চাকরি পান। সেখানে সুনামের সঙ্গে দুই বছর কাজ করেন। এরপরই তিনি অবসরের সিদ্ধান্ত নেন।

তবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চাকরির মেয়াদ দুই বছর সম্পূর্ণ হলে তবেই পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে। তিনি ২০২৩ সালের নভেম্বরে অবসর গ্রহণের জন্য আবেদন করেছিলেন এবং তার আবেদন অনুমোদিতও হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬