আমিরাতে ২৫ ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড

২১ মার্চ ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২৫ জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে এক প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা ১০,১৫২ জন। 
এ সময় পৃথিবীর বিভিন্ন দেশের কারাগারে থাকা ভারতীয় যেসব বন্দীর মৃত্যুদণ্ড হয়েছে, তাদেরও বিস্তারিত তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২৫, সৌদি আরবে ১১, মালয়েশিয়ায় ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে রয়েছেন। তবে তাদের মৃত্যুদণ্ড এখনো কার্যকর করা হয় নি। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করে। এইসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আদালত, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে। এছাড়াও বন্দি ভারতীয় নাগরিকদের জামিন আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন ইত্যাদিসহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন। 

৩টার মধ্যে বজ্রপাত হতে পারে যে ৭ জেলায়
  • ১৫ জুন ২০২৬
জনসংখ্যা অভিশাপ হতে পারে না, মানবসম্পদে রূপান্তর করতে হবে: …
  • ১৫ জুন ২০২৬
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে ইরানের প্রশিক্ষণ কেন্দ্র-হোটেলের সামনে বিক্ষোভ
  • ১৫ জুন ২০২৬
প্রতিমন্ত্রী শাহে আলমের বংশীয় উপাধিতে হলো ইউনিয়নের নাম, গেজ…
  • ১৫ জুন ২০২৬
নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি 
  • ১৫ জুন ২০২৬
×