ফিলিস্তিনে হামলা

বরখাস্ত হলেন ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বার

২১ মার্চ ২০২৫, ১১:২০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৪ PM
রোনেন বার

রোনেন বার © সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে ওঠে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বরখাস্তের পক্ষে মত দেন মন্ত্রিসভার সদস্যরা। খবর- বিবিসি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা অনুমান করতে ব্যর্থতার জন্য রোনেন বারকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। 

২০২১ সালের অক্টোবরে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আর ১৯ দিন পর ১০ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: সাবেক সাত উপাচার্যসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

এর আগে গত রোববার এক বিবৃতিতে রোনেন বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু।

ট্যাগ: হামলা
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১০ ডিলারসহ ১৫ জন কারা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সংসদ সদস্যদের নৈতিক স্খলনের কি সীমা নেই?
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে দেরি, কারণ জানাল মাউশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬