ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

১৮ মার্চ ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি আটক হয়েছেন

মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি আটক হয়েছেন © সৌজন্যেপ্রাপ্ত

ভুয়া টুর্নামেন্টের নথি ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি আটক হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, সোমবার (১৭ মার্চ) কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

দেশটির বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এই দলটি ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল। এ ছাড়া টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। 

যেখানে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে পরীক্ষা-নিরীক্ষা করে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা দেখতে পান, এই কাগজটি আসলে ভুয়া। কাগজটিতে বলা হয়েছে, আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

এ প্রসঙ্গে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরো জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেস্টা করছিল। কিন্তু ওই স্পন্সর ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আসলে ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল তারা। তবে তারা সফল হয়নি। এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বর্ডার কন্ট্রোল আরো জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬