প্যারিসের রেল স্টেশনে পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

০৭ মার্চ ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমাটির পাওয়া যায়। এর ফলে রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে। 

আজ শুক্রবার (৭ মার্চ) সকালে এ বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, বোমাটি দেখা যাওয়ার ফলে ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়।

কর্তৃপক্ষ ঝুঁকি মোকাবেলায় এলাকাটি সুরক্ষিত রাখার কারণে যাত্রীরা ব্যাপকভাবে বিড়ম্বনার সম্মুখীন হন। 

‘এসএনসিএফ’ রেল কোম্পানি বলেছে, সেন্ট ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ বোমাটি পাওয়া গেছে।

সূত্র: বাসস

 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬