বুকের ওপর বসে স্ত্রী রক্ত পান করেন, অফিসে দেরির কারণ প্রসঙ্গে পুলিশ সদস্য

০৬ মার্চ ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

অফিসে দেরিতে পৌঁছানো ও কর্মে অবহেলার কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এক পুলিশ সদস্য জানিয়েছেন , তিনি রাতে স্বপ্নে দেখেন তাঁর স্ত্রী বুকের ওপর বসে রক্ত খাচ্ছেন। যে কারণে তাঁর ঘুম হয় না। সেই কারণে ডিউটিতে আসতে দেরি হয়েছে। এ উত্তর দেখে অবাক হয়েছে কর্তৃপক্ষও। এই চিঠি রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।   

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির এক কনস্টেবলকে কাজে দেরিতে আসার কারণ জানতে চাওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি ওই কারণ দর্শানোর নোটিশটি জারি হয়েছিল।

অভিযোগ ছিল আগে জানিয়ে দেওয়ার পরও ওই কনস্টেবল দেরি করেছেন। পাশাপাশি, পোশাক না পরে থাকা, দাড়ি কামানো ছিল না কেন, তা-ও জানাতে বলা হয়েছিল। কনস্টেবল প্রায়শই কাজে আসতে দেরি করেন, সে কথাও উল্লেখ ছিল কারণ দর্শানোর নোটিশে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে পুলিশকর্মী একথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই চিঠি। লাখ লাখ মানুষ তা শেয়ার করেছেন।

কনস্টেবল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ চলছে। ঘুমাতে গেলেই তিনি স্বপ্নে দেখেন, বুকের ওপর বসে তাঁর স্ত্রী রক্ত খাচ্ছেন। যে কারণে কনস্টেবল রাতে ঘুমাতে পারছিলেন না। যার জেরে ডিউটিতে আসতেও দেরি হচ্ছিল। এই উত্তর দেখে বিস্মিত হয়েছে কর্তৃপক্ষও।  

স্থানীয় পুলিশ কর্মকর্তা সত্যেন্দ্র প্যাটেল জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ওই কর্মীর যদি কোনো মনোবিদের প্রয়োজন পড়ে তাহলে তারা সেই ব্যবস্থা করবেন।

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950