জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ

০৫ মার্চ ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

© সংগৃহীত

বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ জুলাই গণহত্যার ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশ সময় আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জানা গেছে, এই আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ফারহানা শারমিন ইমু।

আরও উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করার অনুষ্ঠানের সাইড ইভেন্ট হিসেবে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাতিসংঘ
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬