স্বর্ণ পাচারের অভিযোগে বিমানবন্দর থেকে অভিনেত্রী গ্রেপ্তার

০৫ মার্চ ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
রান্যা রাও

রান্যা রাও © সংগৃহীত

দুবাই থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাওকে বিমানবন্দ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে অভিনেত্রী রান্যা রাওয়ের কাছ থেকে। পরে তাকে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। অভিনেত্রী এমিরেটসের একটি ফ্লাইটে এসেছিলেন। কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী রান্যা রাও তার পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে চারবার দুবাই ভ্রমণ করেছেন। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।

প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬