‘ভারতের কারণেই তোমাদের বেতন হয়’

০১ মার্চ ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৬ PM
সুনীল গাভাস্কার

সুনীল গাভাস্কার © সংগৃহীত

চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে। এতে করে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটন ও নাসের হুসেইন। তাদের এ কথার জবাবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলেছেন, ‘সমালোচকদের কথায় ভারতের কান দেওয়ার দরকার নেই। ভারত ক্রিকেটকে যা দিয়েছে, তার কারণেই তাদের বেতন হয়।’

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। 

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডকে উদ্দেশ্য করে গাভাস্কার বলেন, ‘তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তোমাদের দল যে (সেমিফাইনালে) উঠতে পারল না, সে দিকে নজর দিচ্ছ না কেন? আমি তোমাদের এই প্রশ্নটাই করছি। সারাদিন ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়েছ? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে, তারা ফলাফল নিয়ে মাথা ঘামায় না!’

তিনি আরও বলেন, ‘তোমাদের ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে। তোমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে হবে। যে দলের জন্য খেলছ তাদের নিয়ে মাথা ঘামাতে হবে। বরং ওই দায়িত্বটা আরও বড়। সব সময়ই দেখি তারা হা হুতাশ করে যে, ভারত এটা করেছে, ভারত ওটা করেছে। এটা লাগাতার চলতে থাকে। আমাদের এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা হা হুতাশ করুক। আমাদের মনোযোগ দেওয়ার আরও ভালো জিনিস আছে।’

ভারতের কেন এখন সমালোচকদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই, সেটা ব্যাখ্যা করতে গিয়ে নাসের, আথারটনদের রুজি–রোজগারে ভারতের ভূমিকার প্রসঙ্গ টেনে গাভাস্কার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিক কোন জায়গায় আছে, সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাঁদের বোঝা দরকার, বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে।’

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950