যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য রেকর্ড আবেদন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ডসংখ্যব আশ্রয়প্রার্থী

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ডসংখ্যব আশ্রয়প্রার্থী © সংগৃহীত

২০২৪ সালজুড়ে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৮ হাজার ১৩৮ জন আশ্রয়প্রার্থী। এটি একটি রেকর্ড। কারণ দেশটির ইতিহাসে এর আগে কখনো আশ্রয় চেয়ে এক বছরে এতসংখ্যক আবেদন জমা পড়েনি।

এর আগের বছর ২০২৩ সালে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন ৯১ হাজার ৮১১ জন। শতকরা হিসাবে এক বছরে আবেদনের হার বেড়েছে ১৮ শতাংশ।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশের আশ্রয়প্রার্থীরা আবেদন করেছেন গত বছর। সবচেয়ে বেশি আবেদন এসেছে পাকিস্তান থেকে। ২০২৪ সালে ব্রিটেনে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১০ হাজার ৫৪২ পাকিস্তানি, যা মোট আবেদনের ৯ দশমিক ৭ শতাংশ।

আরও পড়ুন: সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

এক বছরে সর্বোচ্চসংখ্যক আবেদনের আগের রেকর্ডটি ঘটেছিল ২০০২ সালে। সে বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩ হাজার ৮১ জন আশ্রয়প্রার্থী।

প্রসঙ্গত, চলতি একবিংশ শতকের শুরু থেকে অভিবাসন ইস্যুটি যুক্তরাজ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে। অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টি।

এরপর ১৫ বছর ক্ষমতায় ছিল দলটি। এ সময়সীমায় বৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কনজারভেটিভ সরকার, কিন্তু এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি; বরং অভিবাসনের ধারা আগের মতো না হলেও অনেকাংশে অব্যাহত থেকেছে।

আরও পড়ুন: রমজান উপলক্ষে সহস্রাধিক বন্দিকে মুক্তি দেবে আমিরাত

গত বছরের নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করেছে সাবেক বিরোধী দল লেবার পার্টি, দলটির শীর্ষ নেতা কেয়ার স্টারমার হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নিয়ন্ত্রণে এ-সংক্রান্ত আইনগুলো দৃঢ়ভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বে আবেদন করেছেন কিন্তু এখনো সরকারের কাছে থেকে সাড়া পাননি— এমন আশ্রয়প্রার্থীর সংখ্যা বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৮০২ জন।
তথ্যসূত্র : এএফপি

জাকসুর উদ্যোগে জাবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র
  • ২৫ এপ্রিল ২০২৬
বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৫ এপ্রিল ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
  • ২৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের মারধরে ফেটে গেছে ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা 
  • ২৫ এপ্রিল ২০২৬
কৃষ্ণচূড়ার রঙে রাঙা বরগুনা সরকারি কলেজ ক্যাম্পাস
  • ২৫ এপ্রিল ২০২৬