চীনে বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান, মানবদেহে ছড়ানোর শঙ্কা

২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা। তবে মানবদেহে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি। গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়। 
 
গবেষণায় বলা হয়, বাদুড়ের দেহে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।  উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের দেহে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত।

বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরু দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।

আরও পড়ুন: শ্রীলঙ্কার আদালতে আইনজীবীর বেশে গ্যাং লিডারকে হত্যা

গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসের মিল রয়েছে।  

২০১২ সালে সৌদি আরবে মার্স ভাইরাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত বছর পর্যন্ত মার্স ভাইরাসে ২ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টিবিহীন শহরে বিশুদ্ধ পানির চাহিদা মেটাবে কুয়াশা

এদিকে চলতি বছরের শুরুতে চীনে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়েও শঙ্কা তৈরি হয়। পরে বিশেষজ্ঞরা জানান, এটি একটি সাধারণ ভাইরাস। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে বিশ্বের ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
  • ১৭ জুন ২০২৬
পবিপ্রবির হিট প্রকল্পের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • ১৭ জুন ২০২৬
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, সুবিধা পেল ৪৫৬…
  • ১৭ জুন ২০২৬
কারা থাকছেন পর্তুগালের একাদশে?
  • ১৭ জুন ২০২৬
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
১৬১৫ সমকামী শনাক্ত হলো জেলাটিতে, এইডসে আক্রান্ত ১৬ জন
  • ১৭ জুন ২০২৬
×