গাড়ি, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্যে শুল্ক বসাতে যাচ্ছেন ট্রাম্প

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে একের পর এক শুল্ক আরোপ করেই যাচ্ছেন। এবার গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পণ্য, চিপ, ফার্মাসিউটিক্যালস পণ্য, ওষুধ, কাঠের তক্তাজাতীয় পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দিলেন তিনি। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) মায়ামিতে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ট্রাম্প বলেন, ‘আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব’ তিনি কাঠের তক্তা, গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পদার্থ (সেমিকন্ডাক্টর), ফার্মাসিউটিক্যালস–সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

সম্মেলনে তিনি বলেন, ‘আমি গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পণ্য, চিপ, ফার্মাসিউটিক্যালস পণ্য, ওষুধ, কাঠের তক্তাজাতীয় পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছি।’ আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, একের পর এক এভাবে শুল্ক আরোপের ফলে হুমকির মুখে পড়বে বিশ্ববাণিজ্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তবে ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই বহু আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ঘন ঘন আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে আসছেন তিনি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬