ঈদের পর সরকারবিরোধী আন্দোলনে নামবে ইমরান খানের দল

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই জানান, দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই।

তিনি বলেন, ‘পিপিপি ও পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অ-কর্মক্ষমতার জন্য অভিযুক্ত করে, অন্যদিকে পিএমএল-এন দাবি করে পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা বলছে।’

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং নিরাপত্তা অবনতির জন্য সরকারের সমালোচনা করেছেন ইমরান খান। তার অভিযোগ, উভয় দলই (পিপিপি এবং পিএমএল-এন) জনকল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়।

পাকিস্তানে বিরোধী দলগুলোর একটি মহাজোট গঠন করা হচ্ছে ও ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন শুরু হবে বলে আত্মবিশ্বাসী ইউসুফজাই। তাছাড়া ক্ষমতাসীন জোটের অভ্যন্তরীণ কোন্দলের ফলে ঈদের আগেই সরকারের পতন ঘটাতে পারে বলেও ধারণা তার।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়তে হয় ইমরান খানকে। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হলে তিনি গ্রেপ্তার হন। তিনি এখনো কারাগারেই আছেন। ২০২৪ সালের শুরুতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। কিন্তু এতে অংশ নিতে পারেনি পিটিআই। দলটির সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।

ট্যাগ: ঈদ
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950