যুক্তরাষ্ট্র ফেরত ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
আমেরিকা থেকে ফিরছেন ভারতীয় অবৈধ অভিবাসীরা

আমেরিকা থেকে ফিরছেন ভারতীয় অবৈধ অভিবাসীরা © সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে যেসব অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে, তাদের জায়গা দেবে দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা। মধ্যপ্রাচ্য এবং ভারতের অন্তত ২০০ অভিবাসী কোস্টারিকায় যাচ্ছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমানে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অন্তত দুশো জন ব্যক্তি ওই দেশে গিয়ে নামবেন। কোস্টারিকা তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

কোস্টারিকায় নামার পর সেখান থেকে তারা ওই ব্যক্তিদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করবে। বুধবার দেশটিতে পৌঁছানোর পর, তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে। এই ক্যাম্পটি পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে।

ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্র এর জন্য অর্থ ব্যয় করবে বলে জানানো হয়েছে। তবে ওই অভিবাসীদের কোস্টারিকা থেকে কবে তাদের দেশে পাঠানো হবে, তা এখনো জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগ: আমেরিকা
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬