ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি দুই পর্যটককে গুলি

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মার্কিন যুবক মর্ডেচাই ব্রাফম্যান

মার্কিন যুবক মর্ডেচাই ব্রাফম্যান © সংগৃহীত

ফিলিস্তিনি ভেবে ইসরায়েলি দুই পর্যটককে গুলি করে হত্যার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বিচে এ ঘটনা ঘটে
 
মিয়ামি-ডেড কাউন্টি কারেকশনের ওয়েবসাইট বলা হয়েছে, গ্রেপ্তার তরুণের নাম মর্ডেচাই ব্রাফম্যান। রোববার ২৭ বছর বয়সী এই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন: ৪ বছরের শিশুর আঁকা ছবিতে মায়ের হত্যাকারী শনাক্ত

মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ব্রাফম্যান তাদের বলেছেন, মিয়ামি বিচে ট্রাক চালানোর সময় তিনি দুজন লোককে দেখেছিলেন, যাদের তিনি ফিলিস্তিনি বলে মনে করেছিলেন। এরপর তিনি সেখানে থামেন এবং তাদের হত্যার উদ্দেশ্যে গুলি করেন।

পুলিশ জানিয়েছে, দুই পর্যটকের একজনের কাঁধে, আরেকজনের বাহুতে গুলি লাগে। তারা কেউই ফিলিস্তিনি নন, তারা ইসরায়েলি পর্যটক।

আরও পড়ুন: বলিভিয়ায় ৮০০ মিটার নিচে পড়ল বাস, নিহত ৩১

মানবাধিকারকর্মীরা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী, ফিলিস্তিনবিরোধী এবং ইহুদিবিরোধী বিদ্বেষ ব্যাপক বেড়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলে শিশুকে ছুরিকাঘাত করা হয়।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬