‘দেশকে যা রক্ষা করে, তা অবৈধ নয়’

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রকে ‘ফের মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে’ বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে মামলাও হয়েছে।

তবে নিজের সিদ্ধান্তে অনড় ট্রাম্প জানিয়েছেন, এসব মামলার বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাবেন তিনি। নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ঊনবিংশ শতকের ফরাসি সেনানায়ক ও রাজনীতিবিদ নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি উদ্ধৃত করে সেই বার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তৎকালীন ফ্রান্সের সেনাপ্রধান নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৪ সালে নিজেকে দেমটির সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। সে সময় দেওয়া এক ভাষণে  একবার বলেছিলেন, ‘দেশকে যা কিছু রক্ষা করে, সেসব অবৈধ নয়।” শনিবার নেপোলিয়নের এই উক্তিকে অনুসরণ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “যিনি দেশকে রক্ষা করছেন, তিনি কখনও আইন বহির্ভূত কোনো কাজ করতে পারেন না।’

এদিকে ট্রাম্প এই বক্তব্য পোস্ট করার পরপরই তীব্র সমালোচনা শুরু করেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ও রাজনীতিবিদরা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর এবং ট্রাম্পের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অ্যাডাম স্কিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘একদম সত্যিকারের স্বৈরতান্ত্রিক শাসকের মতো কথা।’

প্রসঙ্গত, ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এসব আদেশের মধ্যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, সরকারি দাতা সংস্থা ইউএসএইডের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, বহির্বিশ্বে ও অভ্যন্তরীন সংস্থা ও দপ্তরে অর্থ বরাদ্দ স্থগিত করা, অর্থ সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের মতো আদেশও ছিল।

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬