স্ত্রীকে নিয়ে আজমির শরীফে আদানি, চিশতির সমাধিতে যা দিলেন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

ভারতের রাজস্থানের আজমির শরীফে গেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রীতি আদানি। খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে মখমলের চাদর ও ফুল বিছিয়ে দেন তাঁরা। আদানি পরিবারকে স্বাগত জানান আজমির শরীফ এবং চিশতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি সায়েদ সালমান চিশতি। তিনি বলেন, ‘তিনি (গৌতম আদানি) সারা দেশের জন্য প্রার্থনা করেছেন।’

আজমির শরীফ ভারতবর্ষের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। শত শত বছর ধরে এই দরগাহতে আসেন সব ধর্মাবলম্বীরা। সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির সমাধি এখানে। তাঁর ধর্মনিরপেক্ষ শিক্ষা অনুসারে, এই মাজার সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত। মানবতা, প্রেম, সহিষ্ণুতা ও সৃষ্টিকর্তার প্রতি ভক্তি প্রচার ছিল খাজা মঈনুদ্দিন চিশতির জীবনকর্মের মূল বার্তা। দুনিয়া জুড়ে তিনি ‘গরিবে নেওয়াজ’ নামে পরিচিত।

স্বর্ণ ও মার্বেল পাথরের তৈরি সমাধিটি রূপার রেলিং ও মার্বেল পর্দা দিয়ে ঘেরা। সম্রাট আকবর প্রতি বছর আজমির শরীফে তীর্থযাত্রায় আসতেন। এই দরগাহতে তিনি ও সম্রাট শাহজাহান মসজিদ নির্মাণ করেছিলেন।

খাজা মইনুদ্দিন চিশতির সম্মানে বার্ষিক ওরশ উপলক্ষে গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজমির শরীফে খাজা মইনুদ্দিন চিশতির সমাধিতে চাদর চড়ান। এ সময় তীর্থযাত্রীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন মন্ত্রী রিজিজু। এর মধ্যে ছিল— ওরশের দিকনির্দেশনা, দরগাহের অফিসিয়াল ওয়েব পোর্টাল চালু ও গরীবে নেওয়াজ অ্যাপ চালু করা

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950