গাজায় মুসলিম উচ্ছেদের বিপক্ষে দাঁড়ালেন ৩৫০ বিশিষ্ট ইহুদি নাগরিক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ

নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ © সংগৃহীত

গাজা থেকে ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনি মুসলিমকে জোরপূর্বক উচ্ছেদ ও সরিয়ে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ৩৫০ বিশিষ্ট ইহুদি নাগরিক।  রাব্বি (ইহুদি ধর্ম যাজক) এবং ইহুদি ব্যক্তিত্ব ও কর্মীরা নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে বিভিন্ন ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও টনি কুশনার, ইলানা গ্লেজার, হোয়াকিন ফিনিক্স এবং পিটার বেইনার্টের মতো বিশিষ্ট ব্যক্তিরা সই করেছেন।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিজ্ঞাপনটিতে লেখা ছিল, ট্রাম্প গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের আহ্বান জানিয়েছেন। ইহুদি জনগণ এই জাতিগত নির্মূলকে ‘না’ বলছে।  

নেতারা তাদের নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার যে কোনো পরিকল্পনা ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য। ‘ইন আওয়ার নেইম’ ক্যাম্পেইনের এর পরিচালক কোডি এডগারলি এই বিজ্ঞাপনের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।  

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের বার্তা হলো, আপনারা একা নন, আমাদের মনোযোগ কখনও কমেনি এবং আমরা গাজায় জাতিগত নির্মূল বন্ধ করতে আমাদের প্রতিটি শ্বাস নিয়ে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিনিয়র রাব্বি টোবা স্পিৎসার এই ধরনের প্রস্তাবকে হিটলারের জার্মানিকে ইহুদিমুক্ত করার সঙ্গে তুলনা করে বলেন, আমরা জানি এই ধরনের কল্পনাগুলো কী ধরনের সহিংসতায় পরিণত হতে পারে।  

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬