কুম্ভমেলায় যাওয়ার পথে বাসচাপায় ১০ ভক্ত নিহত, আহত আরও ১৯

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সড়ক দুর্ঘটনার ছবি

সড়ক দুর্ঘটনার ছবি © সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রয়াগরাজ–মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে আরও ১৯ জন আহত হন। এই ভক্তরা ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে তারা কম্ভমেলায় আসছিলেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহের শুরুতে মহাকুম্ভ থেকে ফেরার পথে অন্ধ্র প্রদেশের সাতজন তীর্থযাত্রী মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। মধ্যপ্রদেশের জবলপুর জেলায় ভক্তদের বহনকারী মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে গত ২৯ জানুয়ারি। এদিন মহা কুম্ভমেলায় ভোরের আগে পদদলিত হয়ে ৩০ জন নিহত হন। এতে আরও ৬০ জন আহত হন।

পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে প্রয়াগরাজের সংযোগস্থল এলাকায় (সঙ্গম), যেখানে বহু তীর্থযাত্রী মৌনী অমাবস্যার পবিত্র স্নানের জন্য হুড়োহুড়ি শুরু করেন। অনেক মানুষ ব্যারিকেড ভেঙে ফেলতে শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। মহা কুম্ভমেলা শুরু হয়েছে গত ১৩ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬