আজ মুক্তি পাবে ইসরায়েলি তিন জিম্মি ও ৩৬৯ ফিলিস্তিনি

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM

© সংগৃহীত

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। এর বদলে দখলদার ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। 

ফিলিস্তিনি হলেন— আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ। এদের সবাই-ই পুরুষ। 

গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। হামাস ওই সময় জানায়, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম।

যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও ইসরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তারা জিম্মি মুক্তি স্থগিত করায় ওই সময় যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। 

এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হলে এদিন থেকেই গাজায় আবার তীব্র হামলা চালানো শুরু করবেন তারা।

যদিও তাদের চুক্তি ভঙ্গের কারণেই হামাস ওই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হামাস আবারো জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়।

সূত্র: আল জাজিরা।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950