বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টাকালে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। ধরা না পড়ার কৌশল হিসেবে ওই চোরাকারবারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরেছিল। যা সেখানকার বিএসএফ কর্মকর্তাদের রীতিমতো অবাক করেছে। শ্রুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারীকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

অপরদিকে বিএসএফের ৮৮নং ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল। তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারীদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফের জওয়ানরা। এছাড়া আরেক চোরকারবারীকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি বলে দাবি করেছে বিএসএফ।

আটককৃত ও জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। অপরদিকে ই-ট্যাগিংয়ের পর গরুগুলোকে ধ্যান ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950