২০তলা থেকে ঝাঁপ দিল দশম শ্রেণির ছাত্রী

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

পরীক্ষার আগে পড়াশোনা ফেলে ফোন ঘাঁটঘাটি করায় বকুনি দিয়ে মেয়েকে পড়তে বসার কথা বলেছিলেন মা। এ ঘটনার পর ২০ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ১৫ বছর বয়সী কিশোরী। 

ঘটনাটি ঘটেছে ভারতে বেঙ্গালুরে। ওই কিশোরীর নাম অবন্তিকা চৌরাসিয়া। তার পরিবার আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা। বাবার চাকরিসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তারা। 

আরো পড়ুন: জবির ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নপত্র

এই ঘটনায় দেশটির পুলিশ একপ্রকার নিশ্চিত যে, এটি আত্মহত্যার ঘটনা। তবে দুর্ঘটনার জেরে ওই কিশোরী পড়ে গেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, আগামী শনিবার ওই কিশোরীর স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। গত পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি সে। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ পড়াশোনা না করে ফোন নিয়ে বসে থাকার জন্য মা তাকে বকেন। তার পরেই ২০ তলার আবাসনে জানলা খুলে ঝাঁপ দেয় ওই কিশোরী। পরিবারের সদস্যেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি।

পুলিশ আরও বলছে, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।

সূত্র : আনন্দবাজার

ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো, পর্তুগালের বিপক্ষে সমতা
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬