ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর পাশাপাশি দিল্লিতে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের কথাও জানান। এ ছাড়া ভারত আরও মার্কিন তেল ও গ্যাস আমদানি করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। 

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা ভারতের কাছে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি বাড়াব। আমরা শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার পথ প্রশস্ত করছি।’

কবে থেকে অস্ত্র বিক্রি বৃদ্ধি করা হবে তার কোনো সময়সীমা জানাননি ট্রাম্প। তবে বিদেশি অস্ত্র বিক্রি, বিশেষ করে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের  মতো অত্যাধুনিক প্রযুক্তির জন্য সাধারণত কাজ করতে কয়েক বছর সময় লাগে।

আরও পড়ুন: বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিলেন ট্রাম্প

এদিকে ওয়াশিংটন এবং নয়াদিল্লি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত ২০৩০ সালের মধ্যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ সময়, মেইক ইন্ডিয়া গ্রেইট অ্যাগেইন স্লোগান দেন তিনি। 

মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, ভারত সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে আগামী দশকে ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে বলে আশা করা হচ্ছে।
খবর রয়টার্স

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬