বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকার ডিপস্টেটের ভূমিকা নেই : ট্রাম্প

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের আগে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন রাখেন।

তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই। এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ট্রাম্প বিষয়টি নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প-মোদি। এ সময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, ‘বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ, এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?’

জবাবে ট্রাম্প বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করছেন। সত্য বলতে, শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর (মোদির) হাতে ছেড়ে দিচ্ছি।’

পরে গণমাধ্যমের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় তার নিজের দেশকে অন্য সব কিছু থেকে এগিয়ে রাখেন, যা আমার দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ। আমিও একই কাজ করি। বিষয়টিতে আমাদের দৃষ্টিভঙ্গিও এক।’

অন্য এক প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) ভারতে খুবই ভালো কাজ করছেন এবং আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটানো অব্যাহত রাখব।’

শুল্ক ও ভারত-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন মহান নেতা। আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য কিছু অসামান্য বাণিজ্য চুক্তি তৈরি করব।’

বৈঠকে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর অঙ্গীকার করেন।

গত বৃহস্পতিবার দুই দিনের সফরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ট্রাম্প প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করেন। তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, মাইকেল ওয়াল্টজ ও তুলসী গ্যাবার্ড।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
বন্ধুদের সঙ্গে হাঁসের মাংস খেতে গিয়ে বাইক দুর্ঘটনায় ড্যাফোড…
  • ২৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence