মিউনিখে ভিড়ের মধ্যে গাড়ি উঠে ২৮ জন আহত

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

জার্মানির মিউনিখ শহরে  সাধারণ মানুষের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটল। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে এক আফগান আশ্রয়প্রার্থীকে এরই মধ্যে আটক করা হয়েছে।

এদিকে এটি কি নিছক দুর্ঘটনা, নাকি হামলা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মিউনিখ শহরের কেন্দ্রীয় চত্বরে বৃহস্পতিবার আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে গাড়ি চালিয়ে দেন চালক। তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।

২৪ বছর বয়সী আফগান আশ্রয়প্রার্থীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিউনিখ পুলিশের উপপ্রধান ক্রিস্টিয়ান হ্যুবার। 

বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়েডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাটি ‘ভয়ানক’ এবং ‘দেখে মনে হচ্ছে যে এটি একটি হামলা’।

ঘটনাস্থলে চশমা, জুতা, চেয়ারসহ নানা জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এলেক্সা গ্রিফের মনে হয়েছে, চালক ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আশা করছি, এ রকম কিছু এবারই শেষবারের মতো দেখলাম।’

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬