ওপেনএআই নিয়ে মাস্ক-আল্টম্যানের পাল্টাপাল্টি প্রস্তাব

১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
ইলন মাস্ক এবং আল্টম্যান

ইলন মাস্ক এবং আল্টম্যান © সংগৃহীত

ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা ওপেনএআই কেনার জন্য ৯৭ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যা এআই জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এআই শিল্পের দুই প্রভাবশালী ব্যক্তিত্বের এই দ্বন্দ্ব আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় প্রকাশিত মাস্কের দরপত্রটি ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে স্টার্টআপটির দীর্ঘদিনের বিরোধকে আরও উসকে দিতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি’র মাদার কোম্পানি ওপেন-এআই কেনার প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’

এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬