মসজিদে নববীতে ইফতারে বেঁধে দেওয়া হলো নতুন নিয়ম

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
মসজিদে নববীতে ইফতার

মসজিদে নববীতে ইফতার © সংগৃহীত

পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইফতারে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলেছে, ইফতারে যেসব সাধারণ খাবার থাকবে— সেগুলোর সঙ্গে ইফতার সরবরাহকারীরা আর মাত্র দুটি খাবার যুক্ত করতে পারবেন।

পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে অনেক প্রতিষ্ঠান ও অনেকে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সরবরাহ করে থাকেন। মসজিদে নববীতে ইফতারের সাধারণ খাবার হিসেবে থাকবে খেজুর, রুটি, দই। এছাড়া সঙ্গে দেওয়া হবে প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল।

মসজিদ কর্তৃপক্ষ তাদের বেঁধে দেওয়া নিয়ম হল, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস-পুদিনা-শাক দিয়ে ঠাসা শেদ্ধ খেজুর দিতে পারেন। তবে দুটি আইটেমের বেশি দেওয়া যাবে না।

এছাড়া ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। আর যারা রোজাদারদের সেবা প্রদান করবেন তাদের তথ্য ওয়েবসাইটে সার্বক্ষণিক আপডেট করতে হবে।

ট্যাগ: ইফতার
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close