বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সেনাসহ নিহত ৩৩

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

গভীর জঙ্গলে অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এতে ভারতীয় দুই সেনাসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা কর্মীরা অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে মাওবাদীদের ভয়ংকর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ৩১ জন মাওবাদী এবং দুই সেন সদস্য নিহত হন।

এনকাউন্টার চলাকালীন দুই জওয়ান প্রাণ হারানোর পাশাপাশি অপর দু'জন সেনা সদস্যও আহত হয়েছে। তাদরেকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা কর্মীদের একটি দল যখন মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিলেন, তখন সকালের সময় ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি ঘন জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

আরো পড়ুন: মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

তিনি যোগ করেন, যে এলাকায় একটি বিরতিহীন গুলি বিনিময় এখনও চলছে, আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, এবং কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি, নিশ্চিত করেছেন যে এনকাউন্টারে নিহত একজন জওয়ান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং অপরজন মাওবাদী বিরোধী অভিযানে বিশেষজ্ঞ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজ্য-স্তরের সদস্য ছিলেন।

ট্যাগ: অভিযান
ফিফার যে সিদ্ধান্তে ভুগছে বড় দলগুলো
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপের সবচেয়ে বাজে ম্যাচটি খেললেন রোনালদো?
  • ১৮ জুন ২০২৬
পর্তুগালকে রুখে দিয়ে কঙ্গোর বিশ্বকাপ রূপকথা এবং নকআউটের সমী…
  • ১৮ জুন ২০২৬
বিএনপি নেতাকে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধে…
  • ১৮ জুন ২০২৬
বড় টুর্নামেন্টে ১০ ম্যাচ ধরে গোলশূন্য রোনালদো 
  • ১৮ জুন ২০২৬
হলান্ড-এমবাপ্পের জোড়া গোল, বিপরীতে রোনালদোর চরম ব্যর্থতা
  • ১৮ জুন ২০২৬