ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে © সংগৃহীত

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি বলছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন: পাকিস্তানি নৌ মহড়ায় বাংলাদেশ

মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনডব্লিউটিসি) প্রাথমিকভাবে বলেছিল যে পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামির হুমকি রয়েছে। ওই স্থানের বাসিন্দাদের সমুদ্রসৈকত থেকে দূরে সরে যেতে এবং বন্দর, মেরিনা, উপসাগর এবং খাঁড়ি থেকে দূরে থাকতে এবং সুনামি পর্যবেক্ষণের জন্য তীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬