অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিল কাতার

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন।

সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন, তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে।   

এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী তিন মাস। নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা।  

অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) সালওয়া রোডে অবস্থিত 'সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টে' গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।  

এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে, একইসঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950