চীনে ইরানি তেল সরবরাহে মার্কিন নিষেধাজ্ঞা

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© সংগৃহীত

চীনে ইরানি তেল সরবরাহকারী একটি নেটওয়ার্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আওতায় এই আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে।

অর্থ বিভাগ বলেছে, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানের ব্যবস্থা করা ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপেহর এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চীনে পাঠানো হয়।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উপার্জনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার।

এই ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডের অর্থায়ন সুরক্ষা করার জন্য ইরানের যে কোনও প্রচেষ্টাকে আগ্রাসীভাবে নিশানা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিগ্রহণ করেছেন। তার সেই নীতির আলোকে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950