অফিস ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত ৪ সহকর্মীকে ছুরিকাঘাত করেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারী তার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অমিত সরকার নামে ওই ব্যক্তি কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। অফিসের সিসিটিভি থেকে দেখা যায়, হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান তিনি।

আরো পড়ুন: এবার কুমিল্লায় আ.লীগ অফিসকে ‘পাবলিক টয়লেট’ করার ঘোষণা

ভিডিওতে দেখা যায়, তিনি ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার একটি ব্যাগ পিঠে এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।

সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ছুটি নেয়ার জন্য তার সহকর্মীদের সাথে ঝগড়ার পরে, সে তাদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে এবং তারপর পালানোর চেষ্টা করে।

আরো পড়ুন: কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

তার আহত সহকর্মী জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ এবং শেখ সাতাবুলকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেয়া হয়নি, তা এখনও জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

ট্যাগ: ছুটি
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬