নারীশিক্ষার বিভাজন নিয়ে সমালোচনা, দেশ ছাড়তে বাধ্য হলেন মন্ত্রী

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টা শের আব্বাস স্তানিকজাই

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টা শের আব্বাস স্তানিকজাই © দ্য ইনডিপেনডেন্ট

আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্বাস স্তানিকজাই নারীদের পড়াশোনায় আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেন। ইনডিপেনডেন্ট জানিয়েছে, শেষ পর্যন্ত গ্রেপ্তারের আশঙ্কায় আফগানিস্তান থেকে পালিয়েছেন ওই মন্ত্রী। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর পাওয়া যায়। আফগানিস্তান ত্যাগ করে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরে আশ্রয় নিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত মাসেই তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপদেষ্টা শের আব্বাস স্তানিকজাই মেয়েদের জন্য পুনরায় স্কুল চালু করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা ইসলামি শরিয়াহ আইনের পরিপন্থি। এর কোনো যুক্তিসংগত কারণ নেই—না এখন, না ভবিষ্যতে।’ 

আফগানিস্তানের নারী জনসংখ্যার প্রতি ইঙ্গিত করে স্তানিকজাই বলেছিলেন, ‘আমরা ২ কোটি মানুষের প্রতি অবিচার করছি।’

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত প্রদেশে একটি ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠানে মোহাম্মদ আব্বাস স্তানিকজাই মেয়েদের শিক্ষার ওপর সরকারি নিষেধাজ্ঞাকে সমালোচনা করে বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)–এর জমানায় নারী-পুরুষ উভয়ের জন্য জ্ঞানের দরজা খোলা ছিল। (তখন) সেখানে এত অসাধারণ সব নারী ছিলেন যে আমি যদি তাদের অবদান সম্পর্কে বিস্তারিত বলতে যাই, তাহলে অনেক সময় লাগবে।’ 

এর পরিপ্রেক্ষিতে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার পক্ষ থেকে স্তানিকজাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্তানিকজাই এসব নিষেধাজ্ঞা এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। 

তবে স্তানিকজাই স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি চিকিৎসার প্রয়োজনে দুবাই গিয়েছেন।

আফগানিস্তানে ২০২১ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করার পর তালেবান নারীদের শিক্ষা, চাকরি, চলাফেরা এবং জনপরিসরে বের হওয়ার ক্ষেত্রে কঠোর কড়াকড়ি আরোপ করে। এর প্রতিবাদে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর তালেবান নেতাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছেন।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬