যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘কঠিন’ কৌশল চালু করবে উত্তর কোরিয়া

২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কিম জং উন

কিম জং উন © রয়টার্স

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক অধিবেশনে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অধিবেশনে সভাপতিত্ব করেন কিম জং উন। আজ রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে এ খবর জানা গেছে। 

তবে উত্তর কোরিয়া ঠিক কি ধরনের কৌশল চালু করবে তা স্পষ্টভাবে বলা হয়নি প্রতিবেদনটিতে। 

অধিবেশনের ভাষণে কিম জং বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া কৌশল তুলে ধরা হবে, যা উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে ।’

তিনি আরো বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র, যেটি কমিউনিজম বিরোধী একটি স্থায়ী রাষ্ট্রীয় নীতি হিসাবে দেখে। বর্তমান বাস্তবতা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি জোট একটি আগ্রাসী পারমাণবিক সামরিক ব্লক হিসাবে বিস্তৃত হয়েছে।’

২৩-২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এই পূর্ণাঙ্গ অধিবেশনে মূলত বছরের রাজনৈতিক ঘটনাগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হয়। একই সাথে পরবর্তী বছরের কাজের ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। চলতি বছরের শুরুর দিকে হওয়া বন্যার ঘটনা তুলে ধরে কীভাবে তা মোকাবেলা করা যায় তা নিয়েও আলোচনা করা হয়।

 বৈঠকে “বন্ধুভাবাপন্ন” দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি। দেশের যুদ্ধ প্রতিরোধকে শক্তিশালী করতে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির আহ্বান জানান কিম।  

ট্যাগ: আমেরিকা
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950