দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, যে কারণ জানাল কর্তৃপক্ষ

২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমান

দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমান © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। স্থানীয় বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, থাইল্যান্ড থেকে ফেরার সময় স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে দুর্ঘটনায় পড়ে জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি। ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বিমানটিতে থাকা দুজন বাদে সবাই নিহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে আল-জাজিরার রব ম্যাকব্রাইড জানিয়েছেন, ফ্লাইটটি ব্যাংকক থেকে ফিরেই দুর্ঘটনায় পড়ে। ল্যান্ডিং গিয়ারে কিছু ত্রুটি ছিল বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল। উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬