ডেনমার্ক প্রণালির পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান

২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
ছবি: নাসা সায়েন্টিফিক ভিজ্যুয়ালাইজেশন স্টুডিও

ছবি: নাসা সায়েন্টিফিক ভিজ্যুয়ালাইজেশন স্টুডিও

ডেনমার্ক প্রণালির আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলের পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে। এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকাজুড়ে বিস্তৃত।

পানির নিচে থাকা এই জলপ্রপাতের চূড়া থেকে সমুদ্রের তলদেশের গভীরতা প্রায় সাড়ে ১১ হাজার ফুট, যা ভেনেজুয়েলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতার (৩ হাজার ২১২ ফুট) চেয়েও বেশি। পানির নিচে থাকা এই জলপ্রপাত প্রায় ১৭ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ বছর আগে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।

বিশাল জলপ্রপাতটি ভূপৃষ্ঠ থেকে শনাক্ত করা যায় না। এ বিষয়ে স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা সানচেজ ভিদাল বলেন, জলপ্রপাতের প্রভাব ভূপৃষ্ঠে অদৃশ্য হলেও সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার তথ্য এই জলপ্রপাতের কার্যকলাপের প্রমাণ দেয়। ডেনমার্ক প্রণালিতে এই জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকাজুড়ে বিস্তৃত।

আরও পড়ুন: সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়ছে নাসার মহাকাশযান

যুক্তরাজ্যের সাউদাম্পটনের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রতিবেদনের তথ্যমতে, এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ ফুট বেগে পানি প্রবাহিত হচ্ছে, যেখানে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১০০ ফুট পানির গতি দেখা যায়। এর কারণ তুলে ধরে বিজ্ঞানী মাইক ক্লেয়ার বলেন, আপেক্ষিকভাবে কম মাত্রার ঢাল রয়েছে এই জলপ্রপাতে।

শেষ বরফ যুগের হিমবাহের কারণে ঢালু সমুদ্রতলে এই জলপ্রপাত তৈরি হয়েছে। এই জলপ্রপাত এখন নরডিক সাগর থেকে ইরমিঙ্গার সাগরে ঠান্ডা পানি প্রবাহিত করে থাকে। এ প্রক্রিয়াটি গভীর সমুদ্রের স্রোত ও তাপ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তা–ই নয়, ডেনমার্ক প্রণালি দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার কারণে মেরু জলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে এই জলপ্রপাত।
তথ্যসূত্র: গ্যাজেট৩৬০

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬