ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না: ইকোনমিক টাইমস

২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে।  

প্রতিবেদনে বলা হয়, এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতা এবং ভূ-রাজনৈতিক জটিলতা। 

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) পত্রিকাটি জানিয়েছে, ভূ-রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না।  ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না।

উচ্চপর্যায়ের সূত্রগুলো বলেছে, বাংলাদেশের বর্তমান মুহাম্মদ ইউনুস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়—শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন, তাঁর প্রত্যর্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে।

আরও বলা হয়েছে, ভারত এই ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও।

সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তা হলে তাঁর জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্যাগ: কলকাতা
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬