রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান: আজারবাইজান

২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান © সংগৃহীত

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটি রাশিয়ার সারফেস টু এয়ার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। দেশটির একটি সূত্র রয়টার্সকে গতকাল বৃহস্পতিবার জানায়, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বস্তের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্রের আঘাতকে চিহ্নিত করেছেন তারা।

কাজাখস্তানের আকতাউয়ে গত বুধবার ফ্লাইট জে২-৮২৪৩ বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার গজনিতে যাচ্ছিল। তবে গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে কাজাখস্তানে যেতে বলা হয়। যে সময় বিমানটি চেচনিয়ার আকাশে ছিল ওই সময় সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত করার কাজে নিযুক্ত ছিল।

আজারবাইজানের এক কর্মকর্তা বলেছেন, ‘বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির-এস আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে এটির যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়ে পড়েছিল। তিনি আরও বলেছেন, কেউ বলছে না রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে, সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি, রাশিয়া বিষয়টি স্বীকার করবে।’

আরও পড়ুন: মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে ৭ দিনের শোক

রাশিয়া বলেছে, বিমানটির সঙ্গে হয়ত কোনো পাখি ধাক্কা খেয়েছিল। এতে এটি বিধ্বস্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে। কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গজনিতে বিমানটি ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছেন এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাখস্তানের দিকে যেতে বলা হয়।

দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন। এর মধ্যে ৩৮ জন নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান ৩২ জন।
খবর রয়টার্স

ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ুন কানাডায়, করুন আবেদন
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬