ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
তেদরস আধানম গেব্রেয়াসুস

তেদরস আধানম গেব্রেয়াসুস © সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দুজন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামলার সময় ওই বিমানবন্দরে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদেন বলা হয়েছে হয়, ডব্লিউএইচও প্রধান একটি বিমানে ওঠার সময় ইসরায়েলি হামলা হয়। তিনি নিরাপদে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউএইচওপ্রধান গেব্রেয়াসুস বলেন, ‘আমি ও কর্মীরা একটি বিমানে উঠতে যাওয়ার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়। আমাদের বিমানের একজন ক্রু আহত হয়েছেন। বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন।’

রাজধানী সানা এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ইসরায়েলে তাদের পক্ষে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এ হামলা চালাল ইসরায়েলি বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে ছয়টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।

হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তথ্যমতে, হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েল হামলার দায় স্বীকার করার পর ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলাকে বর্বরতা বলে বর্ণনা করেছে।

আরও পড়ুন: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

নিহতরা বেসামরিক নাগরিক নাকি হুতি বিদ্রোহী, তা স্পষ্ট নয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তাদের বিমানগুলো পশ্চিম উপকূল এবং অভ্যন্তরীণ ইয়েমেনে হুতি সন্ত্রাসীদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

আইডিএফ জানায়, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অবকাঠামোর পাশাপাশি হেজিয়াজ এবং রাস কানাতিব পাওয়ার স্টেশন ও পশ্চিম উপকূলে আল-হুদাইদাহ, সালিফ এবং রাস কানাতিব বন্দরের স্থাপনা লক্ষ্য করে হাশলা হয়েছে।

হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইরানের অশুভ ক্ষমতার বাহু কেটে ফেলতে থাকব। আমরা কেবল (হুতিদের সঙ্গে) শুরু করেছি।’

হুতিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুতি এই হামলাকে বর্বর এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গাজার সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকান ও ইসরায়েলি দাম্ভিকতার সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকবে।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬