সিরিয়ায় ১৪ নিরাপত্তা সদস্যকে হত্যা করল আসাদের অনুগত বাহিনী

২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
অনুগত বাহিনী

অনুগত বাহিনী © সংগৃহীত

সিরিয়ার পশ্চিমাঞ্চলে নতুন সরকারি বাহিনীর ১৪ জনকে হত্যা করেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগতরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশটির ক্রান্তিকালীন প্রশাসন এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনীর কাজ বলে দবি করেছে। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে অতর্কিত হামলা চালায় আসাদের অনুগতরা। সেখানে আলাউইত মুসলিম গোষ্ঠীর বসবাস। তারা মূলত আসাদের অনুগত। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। 

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

রয়টার্স জানিয়েছে, হোমস শহরে গভীররাতে কারফিউ জারি করেছিল পুলিশ। সংখ্যালঘু আলাওয়াইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলের কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বিক্ষোভকারীদের দাবিদাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি রয়টার্স। 

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল–আসাদের সরকারের পতন হয়। দেশটির উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এ অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আসাদ পালিয়ে রাশিয়ায় চলে যান।

ট্যাগ: কারাগার
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence