বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ৩৮ জনের

২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমান

বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমান © এবিসি নিউজ

আজারবাইজানের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত জন নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে জরুরি অবতরণকালে ৬৭ জন আরোহী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে। এ সময় তাতে আগুন ধরে যায়। বিবিসি ও এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। আজারবাইজান এয়ারলাইনসের জে২-৮২৪৩ ফ্লাইটটি দেশটির রাজধানী বাকু থেকে রাশিয়ায় যাচ্ছিল। তবে ঘন কুয়াশার কারণে গতিপথ বদলে যায়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দ্রুত গতিতে তা মাটিতে নেমে আসছিল। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় পরিণত হয়। বিমান সংস্থাটি বলেছে, আকতাউ থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করে বিমানটি।

আরো পড়ুন: সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

খবরে বলা হয়েছে, বাকু থেকে বুধবার রাত ৩টা ৫৫ মিনিটে উড্ডয়ন করেছির। পরে ভোর ৬টা ২৮ মিনিটে বিধ্বস্ত হয়। ঘটনার সময় এতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্র ছিলেন। তারা প্রায় সবাই আজারবাইজানের নাগরিক। 

রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের কিছু যাত্রীও ছিলেন। জীবিত উদ্ধার ২৫ জনের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, শিক্ষকসহ দ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬