কাশ্মীরে গভীরে খাদে গাড়ি পড়ে ভারতীয় ৫ সেনা নিহত

২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
সংগৃহীত

সংগৃহীত

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে ৩০০ ফিট গভীর খাদে পড়ে গেছে। এতে ভারতীয় ৫ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস বলেছে, সেনাবাহিনীর একটি ট্রাক বানইয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে হোয়াইট নাইট কর্পসের পাঁচজন সেনা নিহত হয়েছেন। তারা সবাই পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালন করছিলেন।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহত পাঁচজন সেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ভারতীয় সেনাবাহিনী।

ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ুন কানাডায়, করুন আবেদন
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬