সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। খবর আল-আরাবিয়ার। তেহরানের মিত্র সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই সিদ্ধান্ত নেয় ইরান।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যমে এই তথ্য দেয়া হয়েছে।

ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজানে আইএসএনএকে জানান, যেকোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইরান ঠিক কবে থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে, তা স্পষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন এক অভিযানে বাশার আল-আসাদের পতন ঘটে। তিনি দেশ থেকে পালিয়ে মিত্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এইচটিএসের সিরিয়া দখলের পর হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়েছেন। দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তাদের কোনও সরাসরি যোগাযোগ নেই এবং তারা ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

এর আগে, ২২ ডিসেম্বর একটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক এবং বেসামরিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এর পরই ইরান সিরিয়ায় নিজেদের বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয়। 

ট্যাগ: ইরান
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ক্যালকুলেটরে ‘মাপজোক’ করে ঘুষ চাইলেন কর্মকর্তা
  • ২২ জুন ২০২৬
ইউনিসেফের মাধ্যমে ১১ কোটি টাকার ভিটামিন ‘এ’ ক্যাপসুল কিনছে …
  • ২২ জুন ২০২৬
দেশজুড়ে ভারী বর্ষণে পাকিস্তানে বন্যার সতর্ককতা জারি
  • ২২ জুন ২০২৬
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র 
  • ২২ জুন ২০২৬